প্রিয় সুধী,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, উইকিপিডিয়া ২০০১ সালে যাত্রা শুরু করে এবং আগামী
১৫ জানুয়ারি এটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে
যাচ্ছে। এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে উইকিমিডিয়া বাংলাদেশ আগামী ১৬
জানুয়ারি ঢাকায় উইকিপিডিয়ানদের অংশগ্রহণে একটি রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের
আয়োজন করতে যাচ্ছে।
উইকিপিডিয়ার সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত যাদের অবদানে এই মুক্ত জ্ঞানভাণ্ডার
সমৃদ্ধ হয়েছে, এই বিশেষ আয়োজনে আমরা তাদের সকলের সঙ্গে একত্রিত হতে চাই। আপনার
উপস্থিতি নিঃসন্দেহে এই আয়োজনকে আরও অর্থবহ করবে এবং ভবিষ্যৎ পথচলায় আমাদের
অনুপ্রেরণা জোগাবে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুগ্রহ করে আগামী ০৫ জানুয়ারির মধ্যে নিচের
ফর্মটি পূরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি:
https://forms.gle/NzNyGSqrCFTmHBcMA
*অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:*
- তারিখ: ১৬ জানুয়ারি (শুক্রবার)
- সময়: বিকেল ৩:৩০ – ৬:০০
- স্থান: ঢাকা (ভেন্যু পরবর্তীতে জানানো হবে)
*অনুষ্ঠানের ভেন্যুর ঠিকানাসহ বিস্তারিত তথ্য নিবন্ধিত অংশগ্রহণকারীদের
ইমেইলের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।*
*অংশগ্রহণের শর্তাবলী:*
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বা তার পূর্বে
তৈরি হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে ন্যূনতম ২০০টি বৈশ্বিক অবদান থাকতে হবে।
আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছি।
শুভেচ্ছান্তে,
মাসুম আল হাসান রকি
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে
প্রিয় উইকিমিডিয়ান,
উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্পসমূহের সংবাদ, বিশ্লেষণ ও সম্প্রদায়ের কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে উইকিবার্তা নিয়মিত প্রকাশিত হচ্ছে। সাময়িকীটির মানোন্নয়ন, নতুন কনটেন্ট পরিকল্পনা এবং পাঠকদের প্রয়োজন আরও ভালোভাবে বুঝতে আমরা একটি সংক্ষিপ্ত জরিপ পরিচালনা করছি।
আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে কয়েক মিনিট সময় নিয়ে নিচের লিংকে জরিপটি পূরণ করুন:
জরিপ লিংক:
https://tinyurl.com/wikibarta-survey-2025
উইকিবার্তার উন্নয়নে আপনার মূল্যবান সহায়তার জন্য ধন্যবাদ।
নিবেদক
উইকিবার্তা দল
সুপ্রিয় সুধী,
আশা করছি সবাই ভালো আছেন। ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় আগামী ৭ নভেম্বর ২০২৫
তারিখে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যালয়ে (বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)
উইকিউপাত্তের ১৩তম জন্মদিন উদযাপন করবে। অনুষ্ঠানটি উক্ত অঞ্চলের
আগ্রহী উইকিমিডিয়ানদের জন্য উন্মুক্ত। যারা অংশ নিতে আগ্রহী তারা নিমোক্ত
লিংকে আপনার নাম যোগ করতে পারেন। অংশ নেওয়ার জন্য পূর্বেই নাম নিবন্ধন করা
বাধ্যতামূলক।
ইভেন্ট পাতার লিংক: https://w.wiki/Fuk5
ধন্যবাদ,
--
[image: Dhaka_Wikimedia_Community_logo-vertical-bn.svg.png]
*শাকিল হোসেন*
সহ-সমন্বয়ক
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়
shakil(a)bnwp.org
প্রিয় সবাই,
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলা উইকিভ্রমণে চলছে মাসব্যাপী নিবন্ধ
প্রতিযোগিতা! চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই অভিযাত্রায় অংশ নিয়ে
ইংরেজি উইকিভ্রমণ থেকে নিবন্ধ অনুবাদের পাশাপাশি নতুন নিবন্ধ তৈরি করে বাংলা
উইকিভ্রমণ আরও সমৃদ্ধ করুন।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার!
অংশগ্রহণের নিয়ম, নিবন্ধ তালিকা, জমাদানের পদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত
তথ্য পাওয়া যাবে প্রতিযোগিতার পাতায়: উইকিভ্রমণ:নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫
<https://w.wiki/F2jX>
অংশ নিন এবং বাংলা ভাষায় সর্ববৃহৎ ভ্রমণ বিশ্বকোষকে আরও সমৃদ্ধ করতে আপনার
অবদান রাখুন!
শুভেচ্ছান্তে,
ARI
সদস্য, বাংলা উইকিসংযোগ
বাংলাদেশ, ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের উইকিমিডিয়া ও উইকিপিডিয়া সম্প্রদায়ের হালনাগাদ সংবাদসহ নানা তথ্য নিয়ে ওয়েব সংস্করণে প্রকাশিত হয়েছে বাংলা ভাষার সাময়িকী ‘উইকিবার্তা’র নতুন সংখ্যা।
পড়তে ভিজিট করুন https://wikibarta.wikimedia.org.bd/
ধন্যবাদান্তে
রিয়াজ
সহ-সম্পাদক
উইকিবার্তা
সুধীবৃন্দ,
বাংলার প্রেমে উইকি ২০২৫ আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করতে
পেরে আমরা অত্যন্ত আনন্দিত! এবারের প্রতিযোগিতায় *১৯১ জন অংশগ্রহণকারী* অংশ
নিয়ে *১,৮০০টি* অসাধারণ আলোকচিত্র জমা দিয়েছেন—যেগুলোর মাধ্যমে বাংলার পাখির
অপরূপ বৈচিত্র্য ও সৌন্দর্য নিখুঁতভাবে ফুটে উঠেছে।
বিজয়ীদের তাদের অনন্য আলোকচিত্রের জন্য আন্তরিক অভিনন্দন। মুক্ত লাইসেন্সের
আওতায় এই আলোকচিত্রসমূহ প্রকাশের মাধ্যমে তারা জ্ঞান ও সৃজনশীলতার মুক্ত
প্রবাহকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়। এই অবদান
শুধুমাত্র উইকিমিডিয়া কমন্সকেই সমৃদ্ধ করেনি, বরং মুক্ত জ্ঞানের বিস্তারে
রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
উল্লেখযোগ্যভাবে, প্রতিযোগিতায় মোট ৪২৩টি পাখির বিষয়শ্রেণিতে ছবি জমা
পড়েছে—যা বঙ্গ অঞ্চলের পাখির বৈচিত্র্য নথিভুক্তির এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
এছাড়াও, জমা পড়া আলোকচিত্রের মধ্য থেকে এখন পর্যন্ত ১২+ নির্বাচিত ছবি, ১৯৭+
মানসম্পন্ন ছবি, এবং ১টি মূল্যবান চিত্রের স্বীকৃতি পেয়েছে——যা এই
প্রতিযোগিতার উৎকর্ষ ও গুণগত মানের দৃষ্টান্ত।
এই আয়োজন বাস্তবায়নে যারা অংশ নিয়েছেন, সহায়তা করেছেন, কিংবা পর্দার
আড়ালে থেকে নিরলস পরিশ্রম করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
বিজয়ী আলোকচিত্রগুলো দেখতে এখানে ক্লিক করুন »
<https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Bangla_2025/Winners>
শুভেচ্ছান্তে,
মহীন
বাংলার প্রেমে উইকি আয়োজক দলের পক্ষে
wikilovesbangla.org
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to wikipedia-bn-leave(a)lists.wikimedia.org
প্রিয় সবাই,
আসসালামু আলাইকুম।
আগামী *২ জুলাই বুধবার*, রাত *৮:৩০ থেকে ৯:৩০* পর্যন্ত *উইকিঅভিধান সম্পাদনা
বিষয়ক একটি অনলাইন কর্মশালা* অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় অংশগ্রহণের জন্য
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
📌 *কর্মশালার তথ্য:*
*তারিখ:* বুধবার, ২ জুলাই ২০২৫
*সময়:* রাত ৮:৩০ – ৯:৩০ (বাংলাদেশ সময়)
*প্ল্যাটফর্ম:* Google Meet
*যোগদানের লিংক:* https://meet.google.com/yaw-xqdz-rkq
*নোট:* কর্মশালাটি রেকর্ড করা হবে।
উল্লেখ্য, *১ জুলাই অর্থাৎ আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ‘উইকিঅভিধান ভুক্তি
প্রতিযোগিতা ২০২৫
<https://d775b68b.streaklinks.com/Ce-YeeyU1DJEGf7WMgYMWOcf/https%3A%2F%2Fw.w…>’*,
যেখানে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতা চলাকালীন
আপনার জ্ঞান ও সম্পাদনায় সমৃদ্ধ হোক বাংলা উইকিঅভিধান।
অংশগ্রহণের মাধ্যমে কর্মশালাটি এবং প্রতিযোগিতাটি সফল করতে অনুরোধ রইলো।
[image: photo_6275820657346462578_w.jpg]
ধন্যবাদান্তে,
মুহাম্মদ ইয়াহিয়া
ᐧ
সুধী,
রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে আগামী ২৮ জুন শনিবার রাজশাহীর বিভাগীয়
সরকারি গণগ্রন্থাগারে দিনব্যাপী একটি সম্পাদনাসভার আয়োজন করা হয়েছে। উক্ত
সম্পাদনাসভায় সবার অংশগ্রহণ কামনা করছি।
সম্পাদনাসভার বিস্তারিত এখানে পাবেন:
https://bd.m.wikimedia.org/wiki/কার্যক্রম:বাংলা_উইকিপিডিয়া_সম্পাদনাসভা,_জু…
স্থান: বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী
তারিখ ও সময়: ২৮ জুন, শনিবার, সকাল ১০.০০ টা
উল্লেখ্য, রাজশাহী বিভাগের অন্যান্য জেলা থেকে যারা এই সম্পদনাসভায় অংশগ্রহণ
করতে আসবেন, বিবেচনা সাপেক্ষে তাদের যাতায়াতের খরচ প্রদান করা হবে।
আমন্ত্রণে,
মো. তাহমিদ হোসেন
প্রধান সমন্বয়ক, রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়