প্রিয় সবাই,
আসসালামু আলাইকুম।
আগামী ২ জুলাই বুধবার, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত উইকিঅভিধান সম্পাদনা বিষয়ক একটি অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
📌 কর্মশালার তথ্য:
তারিখ: বুধবার, ২ জুলাই ২০২৫
সময়: রাত ৮:৩০ – ৯:৩০ (বাংলাদেশ সময়)
প্ল্যাটফর্ম: Google Meet
যোগদানের লিংক: https://meet.google.com/yaw-xqdz-rkq
নোট: কর্মশালাটি রেকর্ড করা হবে।
উল্লেখ্য, ১ জুলাই অর্থাৎ আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ‘উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৫’, যেখানে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতা চলাকালীন আপনার জ্ঞান ও সম্পাদনায় সমৃদ্ধ হোক বাংলা উইকিঅভিধান।
অংশগ্রহণের মাধ্যমে কর্মশালাটি এবং প্রতিযোগিতাটি সফল করতে অনুরোধ রইলো।
ধন্যবাদান্তে,
মুহাম্মদ ইয়াহিয়া