প্রিয় উইকিমিডিয়ান,
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলা উইকিসংযোগ আবারো আয়োজন করেছে মাসব্যাপী "উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৬"। আপনার অভিজ্ঞতা ও মূল্যবান লেখনী নিয়ে এবারের আসরেও আপনার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।
* সময়সীমা: ২৭ সেপ্টেম্বর — ২৭ অক্টোবর ২০২৬
* পুরস্কার: ১ম থেকে ১০ম স্থান অধিকারীদের জন্য মোট ২০,০০০ টাকার বই/গিফট ভাউচার ও সনদপত্র। এছাড়া ন্যূনতম একটি সফল নিবন্ধ গৃহীত হলেই রয়েছে ডিজিটাল সনদপত্র।
* প্রতিযোগিতার পাতা ও নিয়মাবলী: https://w.wiki/Tjmi
আপনার মূল্যবান অংশগ্রহণে বাংলা উইকিভ্রমণ আরও সমৃদ্ধ হোক।
ধন্যবাদান্তে,
রিয়াজ
বাংলা উইকিসংযোগ
প্রিয় উইকিমিডিয়ান,
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলা উইকিসংযোগ আবারো আয়োজন করেছে মাসব্যাপী "উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৬"। আপনার অভিজ্ঞতা ও মূল্যবান লেখনী নিয়ে এবারের আসরেও আপনার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।
* সময়সীমা: ২৭ সেপ্টেম্বর — ২৭ অক্টোবর ২০২৬
* পুরস্কার: ১ম থেকে ১০ম স্থান অধিকারীদের জন্য মোট ২০,০০০ টাকার বই/গিফট ভাউচার ও সনদপত্র। এছাড়া ন্যূনতম একটি সফল নিবন্ধ গৃহীত হলেই রয়েছে ডিজিটাল সনদপত্র।
* প্রতিযোগিতার পাতা ও নিয়মাবলী: https://bn.wikivoyage.org/wiki/উইকিভ্রমণ:নিবন্ধ_প্রতিযোগিতা_২০২৬
আপনার মূল্যবান অংশগ্রহণে বাংলা উইকিভ্রমণ আরও সমৃদ্ধ হোক।
ধন্যবাদান্তে,
রিয়াজ
বাংলা উইকিসংযোগ
সুধী,
আশা করি ভালো আছেন। আপনারা জানেন, গতবছর ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ সাল
পর্যন্ত উইকিবার্তা নিয়ে একটি জরিপ পরিচালিত হয়েছে। জরিপটিতে পাঠকগন মূল্যবান
মন্তব্য দিয়েছেন; প্রতিটি মন্তব্য ইতিবাচক। জরিপের রিপোর্ট প্রকাশ হয়েছে। আশা
করি রিপোর্টটি আগামী উইকিবার্তাকে আরো গতিশীল ও উন্নত করতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।
উইকিবার্তা জরিপ ২০২৫-এর রিপোর্ট পড়তে ক্লিক করুন: https://w.wiki/Upf3
দোলন প্রভা
সদস্য উইকিমিডিয়া বাংলাদেশ
সম্পাদক উইকিবার্তা
সুপ্রিয় সবাই,
শুভেচ্ছা নেবেন। উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত মাসিক কলের অংশ হিসেবে আগামী
৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) একটি অনলাইন "উইকিমিডিয়া কমন্স বিষয়ক কর্মশালা"
আয়োজন করা হয়েছে।
এই কর্মশালায় উইকিমিডিয়া কমন্সের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া
হবে। বিশেষত যারা কমন্সে নতুন এবং ছবি বা মিডিয়া ফাইল আপলোড করা শিখতে চান,
তাদের জন্য এটি সহায়ক হবে। এতে যোগ দিতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
কর্মশালায় যেসব বিষয়ে আলোচনা করা হবে:
-
ওপেন সোর্স মিডিয়া ফাইলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
-
উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোডের পদ্ধতি
-
কোন ধরনের ফাইল আপলোড করা যাবে এবং কী আপলোড করা যাবে না (কপিরাইট ও
লাইসেন্স)
কর্মশালার বিস্তারিত তথ্য:
-
তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
-
সময়: রাত ৮:০০টা (বাংলাদেশ সময়, ইউটিসি+৬)
-
সঞ্চালক: মহীন রীয়াদ এবং মাসুম আল হাসান রকি
-
বিস্তারিত ও যোগদানের তথ্য: https://w.wiki/TwS3
আগ্রহী হতে পারে আপনার পরিচিত এমন কেউ থাকলে এই তথ্যটি তাকেও শেয়ার করুন।
আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করছি।
ধন্যবাদান্তে,
উইকিমিডিয়া বাংলাদেশ
প্রিয় সবাই,
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের
ছোট আকারের কার্যক্রমকে সহজ ও দ্রুত আর্থিক সহায়তা দেয়ার লক্ষ্যে আজ
থেকে *"ক্ষুদ্র
অনুদান প্রোগ্রাম"* চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় এককালীন *সর্বোচ্চ
১০,০০০ টাকা* পর্যন্ত অনুদান পাওয়া যাবে।
*আবেদনের প্রধান শর্তাবলি:*
- একক ব্যক্তি, অনানুষ্ঠানিক দল, আঞ্চলিক সম্প্রদায় বা ক্লাব আবেদন করতে
পারবে
- বাংলাদেশে বসবাসকারী হতে হবে
- আবেদনকারীকে সক্রিয় উইকিমিডিয়ান হতে হবে, সাম্প্রতিক উল্লেখযোগ্য অবদান
থাকতে হবে
কর্মশালা/প্রশিক্ষণের খরচ, গ্ল্যাম কার্যক্রম, উইকিক্লাব ইভেন্ট,
যাতায়াত-আবাসন, সম্পাদনা সভা আয়োজন ইত্যাদি খাতে এই অনুদান ব্যবহার করা
যাবে।
*বিস্তারিত শর্তাবলি ও আবেদন প্রক্রিয়া জানতে ও আবেদন জমা দিতে
দেখুন: https://w.wiki/Q4S9 <https://w.wiki/Q4S9>*
কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে grants(a)wikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
ধন্যবাদান্তে,
রকি
--
*মাসুম-আল-হাসান রকি*
প্রোগ্রাম লিড
উইকিমিডিয়া বাংলাদেশ
wikimedia.org.bd
প্রিয় সুধী,
আপনারা ইতোমধ্যে জানেন যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর —
১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ <https://w.wiki/Su4u>
অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: "মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা, টেকসই আগামী"।
এই প্রতিপাদ্যের মাধ্যমে মুক্ত জ্ঞানভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক,
সহযোগিতামূলক এবং দীর্ঘমেয়াদি টেকসই উইকিসম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকার
প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন প্রস্তাব গ্রহণ শুরু হয়েছে! আপনারা নিম্নলিখিত চার ধরণের
সেশন প্রস্তাব জমা দিতে পারেন:
১। ঝটপট বক্তব্য (৫ মিনিট)
২। উপস্থাপনা / প্রেজেন্টেশন ( ১৫ বা ৩০ মিনিট)
৩। ব্যবহারিক প্রদর্শনী/ডেমোনস্ট্রেশন (২০ মিনিট)
৪। কর্মশালা (৪৫ বা ৬০ মিনিট)
প্রস্তাব গ্রহণ শেষ হবে ৩১ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।
সেশনের প্রস্তাব জমা দেওয়ার জন্য Eventyay প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে। আপনাদের
সেশন প্রস্তাব জমা দিতে পারবেন এই লিংকে:
https://wikimedia.eventyay.com/bangla/bwcon26/cfp
আপনাদের জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে
যাচাই-বাছাই করা হবে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন
গৃহীত হবে তাদেরকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে।
বিভিন্ন সেশন বিন্যাস এবং সেশন বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের
জন্য, অনুগ্রহ করে দেখুন: https://w.wiki/SppX
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, [আলাপ পাতায়/ওয়েবসাইটে]
বার্তা রাখুন অথবা bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায় ই-মেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে,
শাবাব মুস্তাফা
বাংলা উইকিসম্মেলন ২০২৬