সুপ্রিয় সবাই,
শুভেচ্ছা নেবেন। উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত মাসিক কলের অংশ হিসেবে আগামী
৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) একটি অনলাইন "উইকিমিডিয়া কমন্স বিষয়ক কর্মশালা"
আয়োজন করা হয়েছে।
এই কর্মশালায় উইকিমিডিয়া কমন্সের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া
হবে। বিশেষত যারা কমন্সে নতুন এবং ছবি বা মিডিয়া ফাইল আপলোড করা শিখতে চান,
তাদের জন্য এটি সহায়ক হবে। এতে যোগ দিতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
কর্মশালায় যেসব বিষয়ে আলোচনা করা হবে:
-
ওপেন সোর্স মিডিয়া ফাইলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
-
উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোডের পদ্ধতি
-
কোন ধরনের ফাইল আপলোড করা যাবে এবং কী আপলোড করা যাবে না (কপিরাইট ও
লাইসেন্স)
কর্মশালার বিস্তারিত তথ্য:
-
তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
-
সময়: রাত ৮:০০টা (বাংলাদেশ সময়, ইউটিসি+৬)
-
সঞ্চালক: মহীন রীয়াদ এবং মাসুম আল হাসান রকি
-
বিস্তারিত ও যোগদানের তথ্য: https://w.wiki/TwS3
আগ্রহী হতে পারে আপনার পরিচিত এমন কেউ থাকলে এই তথ্যটি তাকেও শেয়ার করুন।
আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করছি।
ধন্যবাদান্তে,
উইকিমিডিয়া বাংলাদেশ
প্রিয় সুধী,
আপনারা ইতোমধ্যে জানেন যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর —
১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ <https://w.wiki/Su4u>
অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: "মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা, টেকসই আগামী"।
এই প্রতিপাদ্যের মাধ্যমে মুক্ত জ্ঞানভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক,
সহযোগিতামূলক এবং দীর্ঘমেয়াদি টেকসই উইকিসম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকার
প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন প্রস্তাব গ্রহণ শুরু হয়েছে! আপনারা নিম্নলিখিত চার ধরণের
সেশন প্রস্তাব জমা দিতে পারেন:
১। ঝটপট বক্তব্য (৫ মিনিট)
২। উপস্থাপনা / প্রেজেন্টেশন ( ১৫ বা ৩০ মিনিট)
৩। ব্যবহারিক প্রদর্শনী/ডেমোনস্ট্রেশন (২০ মিনিট)
৪। কর্মশালা (৪৫ বা ৬০ মিনিট)
প্রস্তাব গ্রহণ শেষ হবে ৩১ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।
সেশনের প্রস্তাব জমা দেওয়ার জন্য Eventyay প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে। আপনাদের
সেশন প্রস্তাব জমা দিতে পারবেন এই লিংকে:
https://wikimedia.eventyay.com/bangla/bwcon26/cfp
আপনাদের জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে
যাচাই-বাছাই করা হবে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন
গৃহীত হবে তাদেরকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে।
বিভিন্ন সেশন বিন্যাস এবং সেশন বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের
জন্য, অনুগ্রহ করে দেখুন: https://w.wiki/SppX
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, [আলাপ পাতায়/ওয়েবসাইটে]
বার্তা রাখুন অথবা bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায় ই-মেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে,
শাবাব মুস্তাফা
বাংলা উইকিসম্মেলন ২০২৬
প্রিয় উইকিমিডিয়ান,
শুভেচ্ছা নেবেন।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী উইকিমিডিয়ানদের মধ্যে সংযোগ
আরও দৃঢ় করতে উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে আমাদের
পরবর্তী অনলাইন সভা আগামী ৮ আগস্ট ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সভার বিস্তারিত:
-
তারিখ: ৮ আগস্ট ২০২৬ (শনিবার)
-
সময়: বাংলাদেশ সময় রাত ৮:০০ টা / ভারতীয় সময় রাত ৭:৩০ টা (আপনার সময়
অঞ্চল অনুসারে সময় দেখতে এখানে ক্লিক করুন
<https://zonestamp.toolforge.org/1786197600?zdl=Ky3Ksc0oKSkoVjV2VDVyA6JyvfLM…>
)
-
ইভেন্ট পাতা:
<https://www.google.com/search?q=https://bn.wikipedia.org/wiki/%E0%A6%87%E0%…>
https://w.wiki/T3QN
কীভাবে যুক্ত হবেন?
অনুগ্রহ করে ইভেন্ট পাতাটিতে প্রবেশ করে 'ইভেন্টের জন্য নিবন্ধন করুন' বাটনে
ক্লিক করে আপনার নিবন্ধন সম্পন্ন করুন।
জুম মিটিং লিংক ইভেন্ট পাতায় ও নিবন্ধনের পর ইমেইলে পেয়ে যাবেন।
আপনার এজেন্ডা যুক্ত করুন:
এই কলের মূল ফোকাস থাকছে বাংলা উইকিমিডিয়ানদের কার্যক্রম প্রদর্শন বা শোকেস।
আপনার বা আপনার দলের যদি শেয়ার করার মতো কোনো প্রজেক্ট, সাম্প্রতিক কার্যক্রম
বা অন্য কোনো এজেন্ডা থাকে, তবে ইভেন্ট পাতার 'অন্যান্য এজেন্ডা' অনুচ্ছেদে তা
যুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অথবা এই ইমেইল ঠিকানায়ও সেশনের
প্রস্তাব দিতে পারেন: yahya(a)wikimedia.org.bd
আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদান্তে,
ইয়াহিয়া