সুপ্রিয় উইকিমিডিয়ান ও শুভানুধ্যায়ী,
আশা করি ভালো আছেন।
আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা আমাদের আসন্ন ‘বাংলা উইকিসম্মেলন ২০২৬’
সফলভাবে আয়োজনের প্রস্তুতি শুরু করেছি। উইকিমিডিয়া আন্দোলনের এই বৃহত্তর
আয়োজনকে সফল করতে আমরা একদল উৎসাহী এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক খুঁজছি।
আপনি যদি এই সম্মেলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী হন,
তবে আমরা আপনাকে নিচের যেকোনো একটি দলে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি:
আমরা মূলত তিনটি দলের জন্য স্বেচ্ছাসেবক খুঁজছি:
১. অনুষ্ঠান বিন্যাস দল: সেশন পরিকল্পনা, স্পিকারদের সাথে সমন্বয় এবং ইভেন্টের
সার্বিক এজেন্ডা ব্যবস্থাপনা। ২. কার্য পরিচালন দল: লজিস্টিকস, ভেন্যু
ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন এবং অনুষ্ঠানের সার্বিক পরিচালনা।
৩. বৃত্তি পর্যালোচনা দল: অংশগ্রহণকারীদের বৃত্তির (Scholarship) আবেদনগুলো
যাচাই-বাছাই ও মূল্যায়ন।
আবেদন করবেন যেভাবে:
আপনি যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন, তবে অনুগ্রহ করে আগামী ২০
মে ২০২৬ তারিখের মধ্যে নিচের লিঙ্কে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন:
https://forms.gle/ZhFNtwM54etoHjKm7
আপনার শ্রম ও মেধা বাংলা উইকিসম্মেলনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে বলে
আমাদের বিশ্বাস।
ধন্যবাদান্তে, ইয়াহিয়া মূল আয়োজক দলের পক্ষে
প্রিয় উইকিমিডিয়ান,
শুভেচ্ছা নেবেন।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী উইকিমিডিয়ানদের মধ্যে সংযোগ
আরও দৃঢ় করতে উইকিমিডিয়া বাংলাদেশ একটি নতুন সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। এর
অংশ হিসেবে প্রতি মাসের প্রথম শনিবার আমরা একটি অনলাইন সভার আয়োজন করতে
যাচ্ছি। এই সভার মূল উদ্দেশ্য হলো নিজেদের কার্যক্রম একে অপরের সাথে শেয়ার
করা, নতুনদের দিকনির্দেশনা দেওয়া এবং বৈশ্বিক উইকিমিডিয়া আন্দোলনের সাথে
যুক্ত থাকা।
আগামী ২ মে ২০২৬ (শনিবার) আমাদের প্রথম সেশন—'কমিউনিটি কল' অনুষ্ঠিত হবে।
সভার বিস্তারিত:
-
তারিখ: ২ মে ২০২৬ (শনিবার)
-
সময়: বাংলাদেশ সময় রাত ৮:০০ টা / ভারতীয় সময় রাত ৭:৩০ টা (আপনার সময়
অঞ্চল অনুসারে সময় দেখতে এখানে ক্লিক করুন
<https://zonestamp.toolforge.org/1777730400>)
-
ইভেন্ট পাতা: https://w.wiki/MFhy
কীভাবে যুক্ত হবেন?
অনুগ্রহ করে ইভেন্ট পাতাটিতে প্রবেশ করে 'ইভেন্টের জন্য নিবন্ধন করুন' বাটনে
ক্লিক করে আপনার নিবন্ধন সম্পন্ন করুন।
জুম (Zoom) মিটিং লিংকটি পরবর্তীতে শুধুমাত্র নিবন্ধিত অংশগ্রহণকারীদের ইমেইলে
পাঠানো হবে এবং সভার আগে ইভেন্ট পাতায়ও যুক্ত করা হবে।
আপনার এজেন্ডা যুক্ত করুন:
প্রথম কলের মূল ফোকাস থাকছে বাংলা উইকিমিডিয়ানদের কার্যক্রম প্রদর্শন বা
শোকেস। আপনার বা আপনার প্রকল্পের যদি শেয়ার করার মতো কোনো প্রজেক্ট,
কার্যক্রম বা অন্য কোনো এজেন্ডা থাকে, তবে ইভেন্ট পাতার 'অন্যান্য এজেন্ডা'
অনুচ্ছেদে তা যুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
সভার বিষয়ে যেকোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি ইমেইল করতে পারেন। আপনাদের সবার
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদান্তে,
ইয়াহিয়া