প্রিয় সুধী,
শুভেচ্ছা নেবেন।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য
বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা "উইকিস্কলার"-এর রেজিস্ট্রেশন আজ থেকে শুরু
হয়েছে।
মুক্ত জ্ঞান ও নিরাপদ ইন্টারনেটের বার্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার
লক্ষ্যে চলতি বছরের শুরুতে সীমিত সংখ্যক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে
পরীক্ষামূলকভাবে উইকিস্কলারের যাত্রা শুরু হয়। সেই আয়োজনের সাফল্য এবং
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উৎসাহব্যঞ্জক সাড়া আমাদের এ বছর
প্রতিযোগিতাটি দেশব্যাপী আয়োজনে অনুপ্রাণিত করেছে।
এক নজরে
• অংশগ্রহণের যোগ্যতা: বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম
শ্রেণির শিক্ষার্থী
• রেজিস্ট্রেশন: ১৮ অক্টোবর - ১২ ডিসেম্বর ২০২৬
• বিস্তারিত ও রেজিস্ট্রেশন: wikischolar.bd অথবা w.wiki/WRcs
আকর্ষণীয় পুরস্কার
• প্রথম পুরস্কার: ম্যাকবুক ও ১০,০০০ টাকা (বিকাশের মাধ্যমে)
• দ্বিতীয় পুরস্কার: ল্যাপটপ ও ১০,০০০ টাকা (বিকাশের মাধ্যমে)
• তৃতীয় পুরস্কার: ই-রিডার ও ১০,০০০ টাকা (বিকাশের মাধ্যমে)
এছাড়া রয়েছে প্রথম ১০ জন ও আঞ্চলিক পর্যায়ের সেরাদের জন্য আকর্ষণীয় পুরস্কার।
বাংলাদেশে মুক্ত জ্ঞান আন্দোলনকে আরও বিস্তৃত করতে এবং নতুন প্রজন্মকে
জ্ঞানচর্চায় উৎসাহিত করতে আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনার পরিচিত
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে খবরটি পৌঁছে দিন এবং
তাদের অংশগ্রহণে উৎসাহিত করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেও আপনি এই
উদ্যোগের অংশ হতে পারেন।
যেকোনো প্রশ্ন বা সহযোগিতার প্রয়োজনে নির্দ্বিধায় যোগাযোগ করুন:
info(a)wikischolar.bd
আপনার সক্রিয় সহযোগিতার প্রত্যাশায়,
আয়োজক দল
উইকিস্কলার ২০২৭