সুধীবৃন্দ,
উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ মেরিন সায়েন্সেস জাদুঘরে আজ (১৬ আগস্ট ২০২৬)
থেকে GLAM কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় জাদুঘরে রক্ষিত
বাংলাদেশের সামুদ্রিক মৎস্য ও প্রাণীর নিদর্শনের আলোকচিত্র তথ্যসহ সংগ্রহ করা
হচ্ছে।
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে তিন দিনব্যাপী এই কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে
অংশগ্রহণ করছেন তানভির মোর্শেদ, নাহিদ সুলতান, মোস্তাফিজুর রহমান সাফি, সাদমান
ছাকিব ও মানিক চন্দ্র দাস।
কার্যক্রমের কতিপয় ছবি ইমেইলে যুক্ত করা হলো।
ধন্যবাদ,
তানভির মোর্শেদ