প্রিয় সবাই,
আশা করি আপনারা ভালো আছেন।
"মুক্তালাপ" উইকিমিডিয়া বাংলাদেশের একটি বিশেষ কথোপকথনমূলক আয়োজন, যেখানে
প্রতিটি পর্বে একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে উইকিপিডিয়া, উইকিমিডিয়া
প্রকল্পসমূহ এবং মুক্ত জ্ঞান নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের
লক্ষ্য স্বেচ্ছাসেবক ও আগ্রহী ব্যক্তিদের মুক্ত জ্ঞান আন্দোলন সম্পর্কে জানার
পরিধি বৃদ্ধি করা এবং তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা।
মুক্তালাপের *প্রথম পর্বে* আমাদের অতিথি *গৌতম রায়*। তিনি বর্তমানে
অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনে STEM
(Science, Technology, Engineering and Mathematics) Education-এর প্রভাষক
হিসেবে কর্মরত আছেন।
আপনাদের সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
বিস্তারিত জানতে এবং নাম নিবন্ধন করতে অনুগ্রহ করে ভিজিট করুন:
https://w.wiki/Rfu7
ধন্যবাদান্তে,
উইকিমিডিয়া বাংলাদেশ
সুপ্রিয় উইকিমিডিয়ানবৃন্দ,
আশা করছি ভালো আছেন।
আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য জানাচ্ছি যে, আগামী ৩০ অক্টোবর - ১ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ‘বাংলা উইকিসম্মেলন ২০২৬’-এর ভ্রমণ বৃত্তির আবেদনের সময়সীমা শেষ পর্যায়ে চলে এসেছে। আবেদনের আর মাত্র সাত দিন বাকি আছে! আপনি যদি সম্মেলনে অংশ নিতে আগ্রহী হন এবং এখনো আবেদন না করে থাকেন, তবে শেষ মুহূর্তের জটিলতা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে আপনার আবেদনটি সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
মনে রাখবেন, নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং বৃত্তির আবেদন ব্যতীত সম্মেলনে অংশগ্রহণের সুযোগ নেই।
📌 আবেদনের শেষ সময়: ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)
🔗 আবেদনের বিস্তারিত: https://w.wiki/QkhS
বৃত্তি বা সম্মেলন সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসার জন্য নির্দ্বিধায় আমাদের সাথে bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করতে পারেন।
শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ আয়োজক দল
--
Bangla WikiConference
-----------------------------------------------------------
Support powered by FreeScout — Free open source help desk & shared mailbox
সুপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর -
১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7…>
অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশ, ভারত ও নেপালে অবস্থানরত
আগ্রহী উইকিমিডিয়ানদের জন্য ভ্রমণ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তির
অধীনে নির্বাচিত অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা এবং সম্মেলনে থাকা-খাওয়ার
ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেককেই এই বৃত্তির জন্য
আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণই সম্মেলনে অংশ নিতে পারবেন।
বৃত্তি আবেদনের প্রাথমিক যোগ্যতা
নিম্নলিখিত শর্তাবলি পূরণ না করলে আবেদনটি সরাসরি অযোগ্য বলে গণ্য হবে:
১. উইকিমিডিয়া অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরোনো হতে হবে (অর্থাৎ ১৯
ডিসেম্বর ২০২৫ বা এর পূর্বে তৈরি অ্যাকাউন্ট)।
২. আবেদনকারীর বৈশ্বিক মোট সম্পাদনা সংখ্যা কমপক্ষে ২৫০ হতে হবে।
৩. আবেদনের সময় আবেদনকারীর অ্যাকাউন্ট কোনো বাংলা প্রকল্পে অবরুদ্ধ থাকা যাবে
না।
কীভাবে বৃত্তির জন্য আবেদন করবেন?
বৃত্তির আবেদন করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
ফর্মটি বিস্তারিতভাবে পূরণ করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় প্রয়োজন হতে পারে।
আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃত্তি নির্ধারণী উপদল যাচাই করবেন আপনি বৃত্তির
জন্য উপযুক্ত কি না। ফর্ম পূরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানার জন্য
অনুগ্রহ করে বৃত্তি সংক্রান্ত পাতাটি
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE…>
পড়ে দেখুন।
গুরুত্বপূর্ণ সময়রেখা
-
আবেদন শুরু: ১৯ জুন, ২০২৬ (বাংলাদেশ সময়)
-
আবেদন শেষ: ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)
নির্দিষ্ট সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জটিলতা
এড়াতে সময়সীমার অন্তত কয়েক দিন পূর্বেই আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃত্তি সম্পর্কে আরও জানতে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায়
আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায়
ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ আয়োজক দল
Hello everyone 👋
The call for submissions for the June 2026 edition of *WikiDhara – The
Echoes from South Asia*. [1]
WikiDhara is a collaborative space that showcases stories, updates and
highlights from Wikimedia communities across South Asia. It serves as a
space to document community activities, amplify diverse voices, and
strengthen connections across the region.
We warmly invite community members and affiliates to contribute stories
about their Wikimedia work or community initiatives to our upcoming edition
of WikiDhara.
*📅 Submission deadline: 2 July 2026📰 Publication date: 12 July 2026*
If you're wondering what kind of stories we publish, take a look at the May
2026 edition of WikiDhara
<https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/May_2026>. [2]
For more details and submission guidelines, please visit:
https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/Guidelines
We look forward to reading your stories and highlighting the inspiring work
taking place across South Asia.
Warm regards,
South Asia WikiDhara Team
[1] https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/Newsroom
[2] https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/May_2026