সুপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর -
১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7…>
অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশ, ভারত ও নেপালে অবস্থানরত
আগ্রহী উইকিমিডিয়ানদের জন্য ভ্রমণ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তির
অধীনে নির্বাচিত অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা এবং সম্মেলনে থাকা-খাওয়ার
ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেককেই এই বৃত্তির জন্য
আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণই সম্মেলনে অংশ নিতে পারবেন।
বৃত্তি আবেদনের প্রাথমিক যোগ্যতা
নিম্নলিখিত শর্তাবলি পূরণ না করলে আবেদনটি সরাসরি অযোগ্য বলে গণ্য হবে:
১. উইকিমিডিয়া অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরোনো হতে হবে (অর্থাৎ ১৯
ডিসেম্বর ২০২৫ বা এর পূর্বে তৈরি অ্যাকাউন্ট)।
২. আবেদনকারীর বৈশ্বিক মোট সম্পাদনা সংখ্যা কমপক্ষে ২৫০ হতে হবে।
৩. আবেদনের সময় আবেদনকারীর অ্যাকাউন্ট কোনো বাংলা প্রকল্পে অবরুদ্ধ থাকা যাবে
না।
কীভাবে বৃত্তির জন্য আবেদন করবেন?
বৃত্তির আবেদন করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
ফর্মটি বিস্তারিতভাবে পূরণ করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় প্রয়োজন হতে পারে।
আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃত্তি নির্ধারণী উপদল যাচাই করবেন আপনি বৃত্তির
জন্য উপযুক্ত কি না। ফর্ম পূরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানার জন্য
অনুগ্রহ করে বৃত্তি সংক্রান্ত পাতাটি
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE…>
পড়ে দেখুন।
গুরুত্বপূর্ণ সময়রেখা
-
আবেদন শুরু: ১৯ জুন, ২০২৬ (বাংলাদেশ সময়)
-
আবেদন শেষ: ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)
নির্দিষ্ট সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জটিলতা
এড়াতে সময়সীমার অন্তত কয়েক দিন পূর্বেই আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃত্তি সম্পর্কে আরও জানতে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায়
আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference(a)wikimedia.org.bd ঠিকানায়
ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ আয়োজক দল
Hello everyone 👋
The call for submissions for the June 2026 edition of *WikiDhara – The
Echoes from South Asia*. [1]
WikiDhara is a collaborative space that showcases stories, updates and
highlights from Wikimedia communities across South Asia. It serves as a
space to document community activities, amplify diverse voices, and
strengthen connections across the region.
We warmly invite community members and affiliates to contribute stories
about their Wikimedia work or community initiatives to our upcoming edition
of WikiDhara.
*📅 Submission deadline: 2 July 2026📰 Publication date: 12 July 2026*
If you're wondering what kind of stories we publish, take a look at the May
2026 edition of WikiDhara
<https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/May_2026>. [2]
For more details and submission guidelines, please visit:
https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/Guidelines
We look forward to reading your stories and highlighting the inspiring work
taking place across South Asia.
Warm regards,
South Asia WikiDhara Team
[1] https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/Newsroom
[2] https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/May_2026
সুধী,
আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের নতুন সদস্য
নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারেও প্রথম ধাপে আগ্রহী নতুন
সদস্যদের আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশের প্রাক্তন
সদস্যবৃন্দ যদি তাঁদের সদস্যপদ পুনর্বহাল করতে চান তবে এই আবেদন ফর্ম পূরণের
মাধ্যমেই সদস্যপদ পুনর্বহালের আবেদন করতে পারবেন। উইকিমিডিয়া বাংলাদেশের
সদস্যপদ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: <https://w.wiki/CnWB>
আগ্রহীরা এখনই আবেদন ফর্ম পূরণ করা শুরু করতে পারেন।
*প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করার লিংক* (ফর্মটি গুগল পরিষেবা দ্বারা পরিচালিত):
<
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdew-pKsIjrwxftpZT_ZonVaEETrY-eDgX…
>
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যপদ নিবন্ধন দুই
ধাপে সম্পন্ন হয়।
১. ফর্ম পূরণের মাধ্যমে সদস্যপদ প্রাপ্তির আগ্রহ প্রকাশ, যা বর্তমান চলমান
২. আবেদন মনোনীত হলে গৃহীত আবেদনকারীদের পাঠানো ই-মেইলে উল্লেখিত করণীয়
অনুযায়ী অগ্রসর হওয়া
উল্লেখ্য, নতুন সদস্য হতে আগ্রহী সকলের জন্য ফর্ম পূরণ আবশ্যক।
বাংলাদেশ সময় আগামী ৩১ জুলাই ২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত আমাদের নতুন সদস্য গ্রহণ
কার্যক্রম চালু থাকবে। আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন ফর্ম পূরণ করার
অনুরোধ করছি।
এবার উইকিমিডিয়া বাংলাদেশ সাধারণ সদস্য (Regular Member) ও সহযোগী সদস্য
(Supporting Member) — এই দুই ধরনের সদস্যপদের জন্য আবেদন গ্রহণ করছে। ২০২৪–২৫
মেয়াদের জন্য সাধারণ সদস্যপদের বাৎসরিক ফি ৫০০ টাকা এবং সহযোগী সদস্যপদের
বাৎসরিক ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবীদের মতামত ও পরামর্শকে আমলে নিয়ে বর্তমান
নির্বাহী পরিষদ পরীক্ষামূলকভাবে বছরে দুইবার সদস্যপদের আবেদন গ্রহণ ও
পর্যালোচনা করার সিদ্ধান্তে উপনীত হয়েছে। বর্তমানে চলমান নিয়মিত নতুন সদস্য
নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি আগামী বছরের শুরুর দিকে আবারও সদস্য নিবন্ধন
কার্যক্রম পরিচালনা করা হবে।
আবেদন ফর্মের শুরুতে বিভিন্ন সদস্যপদের যোগ্যতা ও নিয়মাবলীসহ প্রয়োজনীয় তথ্য
ও বিস্তারিত লিংক প্রদান করা হয়েছে। এছাড়াও নতুন সদস্য বা সদস্যপদ পুনর্বহাল
বিষয়ক কোনো প্রশ্ন থাকলে membership(a)wikimedia.org.bd ঠিকানায় ই-মেইল করার
অনুরোধ করছি।
সবাই ভালো থাকুন। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
বিনীত,
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে,
তানভির রহমান
সভাপতি
উইকিমিডিয়া বাংলাদেশ
Hello everyone,
We are pleased to share the May 2026 edition of the *WikiDhara - The echoes
from South Asia <https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter>.*
*This edition highlights:*
- Dhaka Wikimedia Meetup (May 2026) Sparks New Wiki Collaborations
- Sylheti Wikipedia:A Language Movement that Began a Decade Ago and is
Now Thriving
- How WikiClub Tech India Trained 90+ Students Across 12 Universities to
Contribute to the Wikimedia Technical Ecosystem
- OKI-Summer Internship - 2026: Open Knowledge and Development of Indian
Language Resources on Wikimedia Platforms
- Train The Trainer 2026 (India) Updates
- WikiConference India 2026 Updates
- Yercaud Elango:A Man Who Uploaded 25,000 Photographs on Wikimedia
- Clip2Commons Helps Contributors Bypass Video Upload Bottlenecks on
Wikimedia Commons
- WikiEval is Now Live:A Platform for Wikimedia Contest Management
🌐 Read the detailed content here
<https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/May_2026> [2]
We invite everyone to read, share, and contribute content to future
editions of WikiDhara.
Community stories, campaigns, tools, research, and ideas from across South
Asia are always welcome. :)
Warm Regards,
WikiDhara Editorial Team
[1] https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter
[2] https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/May_2026
প্রিয় সুধী,
আপনাদের অবগতির জন্য আনন্দের সাথে জানাচ্ছি যে, নতুন উইকিপিডিয়ানদের সম্পাদনার
হাতেখড়ি দিতে আগামী ৬ জুন, ২০২৬ তারিখে আয়োজন করা হচ্ছে ‘অনলাইন উইকিপিডিয়া
কর্মশালা, জুন ২০২৬’।
আপনি যদি উইকিপিডিয়ায় তথ্য যোগ করতে চান, কিন্তু কোথা থেকে এবং কীভাবে শুরু
করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন, তবে এই কর্মশালাটি আপনার জন্যই।
কী কী থাকছে এই কর্মশালায়?
-
উইকিপিডিয়ার মৌলিক নীতিমালা ও নির্দেশাবলী।
-
কীভাবে নতুন নিবন্ধ তৈরি ও পুরনো নিবন্ধ সংশোধন করতে হয়।
-
নির্ভরযোগ্য তথ্যসূত্র যুক্ত করার সঠিক নিয়ম।
-
অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব।
ইভেন্টের বিবরণ:
-
তারিখ: ৬ জুন ২০২৬
-
সময়: বাংলাদেশ সময়: রাত ৮ টা
ভারতীয় সময়: সন্ধ্যা ৭:৩০
আপনার সময় অঞ্চল অনুসারে সময় দেখতে এখানে ক্লিক করুন
<https://zonestamp.toolforge.org/1780754400>।
-
মাধ্যম: অনলাইন (জুম ও ফেসবুক লাইভ)
-
বিস্তারিত ও নিবন্ধন লিংক: https://bn.wikipedia.org/s/xq58
কর্মশালাটি সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এই কর্মশালায় অংশ নিতে আগ্রহী হতে
পারে আপনার পরিচিত এমন কেউ থাকলে তাকেও এই বার্তাটি শেয়ার করুন
ধন্যবাদান্তে,
ইয়াহিয়া
Hello everyone 👋
This is a friendly reminder that the submission deadline for the *May 2026
edition *of *WikiDhara - The Echoes from South Asia* is tomorrow.
*WikiDhara <https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter> *is a
collaborative space for sharing stories, updates and highlights from
Wikimedia communities across South Asia. It aims to document our community
activities, amplify diverse voices, and strengthen connections across the
region.
We invite community members and affiliates to contribute stories about
their Wikimedia activities or those of their communities, including
community projects, events, partnerships, learnings, technical work and
personal reflections to the upcoming edition.
📅 *Submission deadline:* 2 June 2026
📰 *Publication date:* 12 June 2026
For submission guidelines, please visit:
https://meta.wikimedia.org/wiki/South_Asia/Newsletter/Guidelines
We look forward to your contributions and to highlighting the amazing work
happening across South Asia.
Warm Regards,
South Asia Wikidhara Team