নব নির্বাচিত সবাইকে শুভেচছা অভিনন্দন


On Tue, 17 Feb, 2026, 5:22 pm Mahbubul Hasan Sabbir via Wikipedia-BN, <wikipedia-bn@lists.wikimedia.org> wrote:
অভিনন্দন সবাইকে💫💫
শুভ কামনা থাকলো সবার জন্য❤️


On Tue, 17 Feb 2026, 5:43 pm Nabarun Bhattacharjee via Wikipedia-BN, <wikipedia-bn@lists.wikimedia.org> wrote:

অভিনন্দন নবনির্বাচিত কমিটিকে! 

শুভ কামনা রইল যেন বাংলা উইকি কে সবাই নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যেতে পারেন। 🎉


On Sun, Feb 15, 2026 at 5:07 PM Shakil Hosen via Wikipedia-BN <wikipedia-bn@lists.wikimedia.org> wrote:
সুপ্রিয় সবাই,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশের ৯ সদস্যের নতুন নির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছে। এই ধারাবাহিকতায়, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাহী পরিষদের প্রথম সভায় সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অফিস বিয়ারার নির্বাচন সম্পন্ন হয়েছে।

আগামী দুই বছরের জন্য নবগঠিত এই কমিটিতে তানভির রহমান সভাপতি, মো. দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক এবং শাকিল হোসেন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে আরও থাকছেন মহীন রীয়াদ, শাবাব মুস্তফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম এবং তানবিন ইসলাম সিয়াম।

উইকিমিডিয়া বাংলাদেশ বিশ্বাস করে যে, নতুন এই নেতৃত্বের অধীনে আমাদের স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের সাথে কাজের পরিধি আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশে উন্মুক্ত জ্ঞান প্রসারের আন্দোলন নতুন গতি পাবে। বাংলা উইকিপিডিয়াসহ সকল সহপ্রকল্পের মানোন্নয়ন এবং নতুন স্বেচ্ছাসেবকদের সহায়তায় আমরা আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক পরামর্শ আন্তরিকভাবে কামনা করছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই আগামী দিনগুলোতে সংগঠনের লক্ষ্য অর্জনে প্রধান শক্তি হিসেবে কাজ করবে।

শুভেচ্ছান্তে,

শাকিল হোসেন
কোষাধ্যক্ষ
উইকিমিডিয়া বাংলাদেশ
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org


--
Kind Regards / Nabarun Bhattacharjee
Phone : +8801575493659 | Address : Sector-18, Uttara, Dhaka, Bangladesh

_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org